© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে র‍্যাবের পৃথক অভিযানে ৬ ছিনতাইকারী আটক

শেয়ার করুন:
কক্সবাজারে র‍্যাবের পৃথক অভিযানে ৬ ছিনতাইকারী আটক

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ এএম | ০২ মার্চ, ২০২৫
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। আটক ব্যক্তিরা হলেন—ঘোনা পাড়া এলাকার মৃত শ্রীমন্ত দের ছেলে মো. হিরন দে (২৮), দক্ষিণ মুহুড়ী পাড়া এলাকার মো. আব্দুল কাইয়ুমের ছেলে মো. শাহআলম (৩৫), নতুন বাহারছড়া এলাকার মৃত মনির আহাম্মদের ছেলে মো. মঞ্জুর আলম (৩০), সৈকতপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে সায়মন নাহিদ নুর জীবন (২০), লাইট হাউজ এলাকার জাফর আহাম্মদের ছেলে ওয়াসিম (২৬) এবং নতুন বাহারছড়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. হান্নান (১৯)।

র‍্যাব-১৫ এর অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল ছিনতাইকারীরা। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের মধ্যে অনেকেই তালিকাভুক্ত ছিনতাইকারী। এই অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন