© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক গানের জন্য এ আর রহমানের পারিশ্রমিক ৩ কোটি রুপি

শেয়ার করুন:
এক গানের জন্য এ আর রহমানের পারিশ্রমিক ৩ কোটি রুপি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ০২ মার্চ, ২০২৫
এ আর রহমানের গান মানেই বাড়তি উত্তেজনা, সিনেমায় তার সুর মানেই দর্শকের বাড়তি আকর্ষণ। ভারতীয় সংগীতের জাদুকর এ আর রহমান শুধু গানই তৈরি করেন না, অনেক সিনেমার ভাগ্যও বদলে দেন। দীর্ঘ ক্যারিয়ারে অগণিত হিট ও কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কও তিনি।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মা তুজে সালাম’ খ্যাত এ আর রহমান এক গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। আর একটি সিনেমার জন্য তার পারিশ্রমিক ৮-১০ কোটি রুপির বেশি। এই বিশাল অঙ্কের আয় তাকে পৌঁছে দিয়েছে প্রায় ১৭০০ কোটি রুপি সম্পদের মালিকানায়।

সর্বশেষ তিনি সুপারহিট ছবি ‘ছাবা’র স্কোর এবং সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন, যা বর্তমানে বক্স অফিসে রাজত্ব করছে। সামনে তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে ‘রামায়ণ’ সিনেমার সংগীতায়োজন করবেন।

পিঙ্কভিলার দাবি, এ আর রহমানের পারিশ্রমিক ভারতের অন্যান্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় ১১০০% বেশি। তারা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৫ ভারতীয় গায়কের তালিকাও প্রকাশ করেছে—

এ আর রহমান – ৩ কোটি রুপি
শ্রেয়া ঘোষাল – ২৫ লাখ রুপি
সুনিধি চৌহান – ১৮-২০ লাখ রুপি
অরিজিত সিং – ১৮-২০ লাখ রুপি
সোনু নিগম – ১৫-৮০ লাখ রুপি

এছাড়া পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রতিটি গানের জন্য ১০ লাখ রুপির বেশি পারিশ্রমিক নেন। একইভাবে মিকা সিং, বাদশাহ ও নেহা কক্করও প্রায় একই অঙ্কের আয় করেন।

মন্তব্য করুন