© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটার তালিকা থেকে বাদ পড়ল ১৯ লাখ মৃত ব্যক্তি

শেয়ার করুন:
ভোটার তালিকা থেকে বাদ পড়ল ১৯ লাখ মৃত ব্যক্তি

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ পিএম | ০২ মার্চ, ২০২৫
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে ১৯ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

আজ রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস আলোচনাসভায় এমন তথ্য তুলে ধরেন তিনি।

হুমায়ুন কবীর বলেন, ভোটার হওয়া, নির্বাচনে ভোট দেওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার।

১৯ লাখ ভোটারকে তালিকা থেকে কর্তন করা হয়েছে। সারা দেশে তথ্য সংগ্রহ করা হয়েছে ৫৩ লাখ ৩৩ হাজার ৫৬৩ জন।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন।
মহিলা ৬ কোটি ০৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন এবং ৯৯৪ জন হিজড়া ভোটার রয়েছেন।

মন্তব্য করুন