© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অলাভজনক ৩ স্থলবন্দর বন্ধের সুপারিশ

শেয়ার করুন:
অলাভজনক ৩ স্থলবন্দর বন্ধের সুপারিশ

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৮ পিএম | ০২ মার্চ, ২০২৫
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তিনটি অলাভজনক ও অকার্যকর স্থলবন্দর সম্পূর্ণরূপে সুপারিশ করা হয়েছে। একইসাথে একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে। সম্প্রতি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আটটি স্থলবন্দর কার্যকর বা অকার্যকর হওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি যাচাই কমিটি এই সুপারিশটি করেছে।

কমিটি কর্তৃক বর্ণিত আটটি স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন, প্রাপ্ত তথ্যাদি, আনুষঙ্গিক সুবিধা ও অসুবিধা, অর্থনৈতিকভাবে লাভজনক কি না এসব বিষয় পর্যালোচনা করে কমিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে প্রতিবেদন দাখিল করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্য সম্ভাবনা বিবেচনায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ, রাঙামাটি পার্বত্য জেলার তেগামুখ স্থলবন্দরের কার্যক্রম চালুর জন্য অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই মর্মে সুপারিশ প্রদান করেছে।

মন্তব্য করুন