© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবু সাঈদ হত্যা : ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

শেয়ার করুন:
আবু সাঈদ হত্যা : ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

ছবি:সংগৃহীত

Times Mojo Desk
০৪:৩৫ পিএম | ০২ মার্চ, ২০২৫
জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের হত্যায় ঘটনার প্রায় ৭ মাস পর মামলা দায়ের করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার (২ মার্চ) সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আবু সাঈদ হত্যার মামলাটি আমলে নিয়ে গ্রেফতার থাকা ৪ আসামিকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে ৯ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এ এস আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে ইন্ধন যুগিয়েছিলেন।

অন্য মামলায় গ্রেপ্তার থাকা ওই আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানায় প্রসিকিউশন।

মন্তব্য করুন