© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীকে হত্যার পর গোপনে দাফন, দেড় যুগ পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার পর গোপনে দাফন, দেড় যুগ পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ০২ মার্চ, ২০২৫
নীলফামারীতে স্ত্রীকে হত্যার পর দীর্ঘ ১৭ বছর ধরে আত্মগোপনে থাকা এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে র‌্যাবের সহযোগিতায় গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেম (৬৮) নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়া মহল্লার প্রয়াত আলী জানের ছেলে। ২০০৭ সালের ১৮ আগস্ট তিনি স্ত্রীকে হত্যার পর আত্মগোপনে চলে যান।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরির্দশক এম আর সাঈদ।

তিনি বলেন, ২০০৭ সালের ১৮ অগাস্ট শহরের বাড়াইপাড়ায় মোছাম্মদ বেগম খাতুনকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে যান স্বামী আবুল কাশেম।

পরে বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। হত্যার পর থেকে পলাতক ছিলেন আবুল কাশেম। পরে পুলিশ আদালতের আসামির বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন।

২০২১ সালের ৩ জানুয়ারি পলাতক থাকায় অবস্থায় আদালত আবুল কাশেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন