ফেব্রুয়ারিতে ৩১ হাজার কোটি টাকার রেকর্ড রেমিট্যান্স
ছবিঃ সংগৃহীত
০৫:৪০ পিএম | ০২ মার্চ, ২০২৫
ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩০ হাজার ৭৪১ কোটি ৬০ লাখ টাকা। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। সেই তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩.৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।