© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোজার মাসে অন্তত মিথ্যাচার পরিহার করুন: আসিফ নজরুল

শেয়ার করুন:
রোজার মাসে অন্তত মিথ্যাচার পরিহার করুন: আসিফ নজরুল

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ পিএম | ০২ মার্চ, ২০২৫
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টার সঙ্গে সম্পর্কিত একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, ‘রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা নাকচ করা হয়েছে। জজ বলেছেন, মামলা গ্রহণের বিষয়ে আইন উপদেষ্টার নিষেধ রয়েছে।’

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোকার্ডটি শেয়ার করেছেন আসিফ নজরুল।

তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা খবর। সাইবার ট্রাইব্যুনালে কোনো মামলা গ্রহণ বা না গ্রহণ করার বিষয়ে আমি বা আমার পক্ষ থেকে কেউ ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ করেনি।’
তিনি আরো বলেন, ‘কারো সম্পর্কে মিথ্যাচার আমাদের ধর্মে বড় ধরনের গুনাহ। এটি পবিত্র রমজান মাস, অন্তত রোজার মাসে মিথ্যাচার বা গিবত থেকে বিরত থাকুন।

মন্তব্য করুন