© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পালিয়ে যাওয়া মাদক সম্রাট বিল্লাল হোসেন গ্রেফতার

শেয়ার করুন:
পালিয়ে যাওয়া মাদক সম্রাট বিল্লাল হোসেন গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ এএম | ০৩ মার্চ, ২০২৫
ঢাকার আশুলিয়া থেকে জুলাই গণহত্যাসহ, একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তিনি মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বিল্লাল হোসেনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনসহ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানান, আশুলিয়া এলাকার চিহ্নিত মাদকসম্রাট বিল্লাল দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, শনিবার রাতে তাকে আটক করা হয়।

মন্তব্য করুন