© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজান উপলক্ষ্যে প্রবাসী আয় ২৫২ কোটি ডলারের বেশি

শেয়ার করুন:
রমজান উপলক্ষ্যে প্রবাসী আয়  ২৫২ কোটি ডলারের বেশি

ছবি : সংগৃহীত

Times Mojo Desk
০২:০২ পিএম | ০৩ মার্চ, ২০২৫

<div style="text-align: justify;">রমজান মাস উপলক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যা

রমজান মাস উপলক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স বেড়েছে। আলোচ্য মাসটিতে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দা‌য়িত্ব নেওয়ার পর টানা সাত মাস দুই বিলিয়নের বেশি রেমিট‌্যান্স এসে‌ছে বাংলাদেশে। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসের পুরো মাসে ২৫২ কোটি ডলারের বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১ হাজার ৮৪৯ কোটি ডলার, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার। এর আগের বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিলো ২০২ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার এবং জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

মন্তব্য করুন