© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদক মামলা থেকে খালাস পেলেন আলোচিত চিকিৎসক ঈশিতা

শেয়ার করুন:
মাদক মামলা থেকে খালাস পেলেন  আলোচিত চিকিৎসক ঈশিতা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ পিএম | ০৩ মার্চ, ২০২৫
র‌্যাবের দায়ের করা মাদক মামলায় খালাস পেয়েছেন চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা।

সোমবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ রায় দেন।

২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ঈশিতাকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে ভুয়া চিকিৎসক পরিচয়, মাদক ব্যবসা ও সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে শাহআলী থানায় তিনটি মামলা হয়।

এর আগে বাকি দুই মামলাতেও তিনি খালাস পান।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ঈশিতা বলেছেন, মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে।

মন্তব্য করুন