© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রদ্ধার মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস

শেয়ার করুন:
শ্রদ্ধার মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ০৩ মার্চ, ২০২৫
অনেকদিন ধরেই গুঞ্জন চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে প্রেম করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রায় সময়ই বিভিন্ন জায়গায় আলাদা করে সময় কাটাতে দেখা গেছে শ্রদ্ধা-রাহুলকে। কখনো একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে গেছেন, আবারও নেচেছেন এক মঞ্চে। এছাড়া কয়েকদিন আগেই একই ফ্লাইটে পাশাপাশি দেখা গেছে তাদের। এরপরও প্রেমের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন অভিনেত্রী।
   
এবার হাতেনাতেই ধরা পড়লেন শ্রদ্ধা কাপুর! রবিবার (১ মার্চ) সন্ধ্যায় ছবিশিকারিদের হাতে পড়ে শ্রদ্ধার একটি মুহূর্ত। কোনো একটি জায়গা থেকে বের হয়ে গড়িতে উঠছিলেন শ্রদ্ধা। হাতে মুঠোফোন। হাতের চাপে সেটি চালু হতেই দেখা গেল ওয়ালপেপারে কাপল পিক!

ছবিটি দেখে স্পষ্ট, তার সেই চর্চিত প্রেমিক রাহুলের সঙ্গেই ঘনিষ্ঠ অবস্থায় শ্রদ্ধা কাপুর।

এমন দৃশ্য ফাঁস হতেই যেন শোরগোল অনুরাগীদের মনে।

গত বছর থেকেই চিত্রনাট্যকার রাহুলের সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। একাধিক পার্টিতেও দেখা মিলেছে তাদের। তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই।

বলতে গেলে, ডুবে ডুবেই জল খাচ্ছে এ তারকা জুটি! এদিকে ভক্ত অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন তাদের প্রেমের ঘোষণার।

মন্তব্য করুন