ক্ষমতা পেলেই লুটেপুটে খাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত
১০:০৭ পিএম | ০৩ মার্চ, ২০২৫
ক্ষমতা বা দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটেপুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে। এমন কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ সোমবার (৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের সিয়াম সাধনা যেন শুধু লৌকিকতায় পরিণত না হয়। রমজানের তাৎপর্য বা ধর্মের মর্ম বাণীকে অনুধাবন করেই যেন আমরা সিয়াম সাধনা করি।
রমজানের ত্যাগের মহিমায় চরিত্রের মন্দ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিয়াম সাধনায় আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।