© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার

শেয়ার করুন:
হবিগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ এএম | ০৪ মার্চ, ২০২৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা মনতলা থেকে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মনতলা বিওপির একদল জোয়ান তাকে গ্রেফতার করে। সোমবার বিকেলে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রেহেনা বেগম মাধলপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজিল সোমবার সন্ধ্যায় এই তথ্য জানান। তিনি জানান জব্দকৃত মাদকের মূল্য ১৭ লাখ ৮৫ হাজার টাকা।

মন্তব্য করুন