ঢাকা ও আশপাশের এলাকায় দিনে তাপমাত্রা কমবে
ছবি: সংগৃহীত
০৮:৪৮ এএম | ০৪ মার্চ, ২০২৫
ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা পরিমাণ ছিল ৬১ শতাংশ।
এসএন