© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে বাবার ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ছেলের

শেয়ার করুন:
নাটোরে বাবার ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ছেলের

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ এএম | ০৪ মার্চ, ২০২৫
নাটোরের লালপুরে বাবার চালিত ট্রাক্টরের ধাক্কায় মুরসালিন নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরসালিন একই গ্রামের মিন্টু আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু আলী ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে শিশু মুরসালিন দৌড়ে বাইরে আসে। এ সময় অসাবধানতাবশত ট্রাক্টরের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, প্রায় দিনই মিন্টু আলী গাড়ি নিয়ে ফিরলে গাড়ির শব্দ পেয়ে তার সন্তান বাইরে চলে আসে। আজকেও গাড়ির শব্দে বাইরে এলে গাড়ির চাকার সঙ্গে ধাক্কা খেয়ে শিশু মুরসালিন গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটি মারা যায়।

এস এস / এস এন

মন্তব্য করুন