ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, স্কোর ১৫৯
ছবিঃ সংগৃহীত
০৯:১৬ এএম | ০৪ মার্চ, ২০২৫
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম স্থানে রয়েছে, যার বায়ুদূষণ স্কোর ১৫৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টা ৩৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করে।
বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ (স্কোর ২৯৪), যেখানে বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ১৭৩), যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (স্কোর ১৬৫), এরপর রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৩), পোল্যান্ডের ক্রোকো (১৬০) এবং পাকিস্তানের করাচি (১৫৯)।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এস এস / এস এন