একযোগে পুলিশের ১২৪ কর্মকর্তাকে বদলি
ছবি : সংগৃহীত
০৯:৫১ এএম | ০৪ মার্চ, ২০২৫
দেশের পুলিশ বাহিনীতে ১২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১১৭ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এবং সাতজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সোমবার (৩ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, এসবি, সিআইডি, র্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এসব কর্মকর্তাকে ডিএমপি, এসবি, সিআইডি, র্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এমআর/এসএন