© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফি, বিয়ের গুঞ্জন!

শেয়ার করুন:
তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফি, বিয়ের গুঞ্জন!

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ এএম | ০৪ মার্চ, ২০২৫
বেশ অনেকটা সময় ধরেই নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জাকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই তারকা জুটির প্রেমের খবর নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। তবে এবার প্রেমের গুঞ্জন ছাপিয়ে শোনা যাচ্ছে তাদের বিয়ের খবরও। এমনকি তারা নাকি বিয়ে করে সংসারও পেতেছেন! সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে চর্চা আরও বাড়িয়ে দিয়েছে, এবং তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে।

যদিও দু’জনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

গতকাল সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। যেখানে রাফির একপাশে দেখা গেছে তার মা, অন্যপাশে দেখা গেছে তমা মির্জাকে।

নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।
যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।

তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি।

এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা।

এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে। সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

এস এস / এস এন


মন্তব্য করুন