© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বরাষ্ট্রের নির্দেশে রাজধানীতে নেমেছে বিজিবি

শেয়ার করুন:
স্বরাষ্ট্রের নির্দেশে রাজধানীতে নেমেছে বিজিবি

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ পিএম | ০৪ মার্চ, ২০২৫
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীতে জননিরাপত্তা বৃদ্ধি করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে দেশব্যাপী শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট।
ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন এবং আবাসিক এলাকায় টহল দিয়ে যেকোনো নাশকতা প্রতিরোধ করতে কাজ করছে বিজিবি। বিশেষ করে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় চলছে ফুট পেট্রোলিং, যাতে কোনো ধরনের অঘটন বা নিরাপত্তাহীনতা সৃষ্টি না হয়।

সোমবার (৩ মার্চ) রাত থেকেই এ কার্যক্রম চলছে। বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এস এস / এস এন

মন্তব্য করুন