© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরাঙ্গীরচরে শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরাঙ্গীরচরে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ০৪ মার্চ, ২০২৫
রাজধানীর কামরাঙ্গীরচর থানার ব্যাটারিঘাট এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী শ্রমিক তারাই। এ ঘটনায় আরও এক শ্রমিক হাসান (২৫) আহত হয়েছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তারাইকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সজল জানায়, কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানবশত তারাই ও হাসান নামের দুই জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে এলে তারাইকে মৃত করেন চিকিৎসক। হাসান বর্তমানে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানিয়েছি।

এমআর/এসএন

মন্তব্য করুন