ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ
ছবিঃ সংগৃহীত
০২:৩৮ পিএম | ০৪ মার্চ, ২০২৫
ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর থেকে এই সমস্যার কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিন বিকলের কারণ শনাক্ত করে দ্রুত মেরামতের কাজ চলছে। তবে কখন রেল যোগাযোগ পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
বিস্তারিত আপডেট আসছে...