© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

শেয়ার করুন:
দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ০৪ মার্চ, ২০২৫
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাকী উপজেলার মারুপাড়া এলাকার মৃত আব্দুল কাফির ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমআর/এসএন

মন্তব্য করুন