© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩০ এএম | ০৫ মার্চ, ২০২৫
গোপালগঞ্জে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীক কাজে নড়াইলের যোগানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মন্তব্য করুন