© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ

শেয়ার করুন:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ
central-desk
০৮:৫২ পিএম | ০৪ মে, ২০১৯

বুকে ব্যথা অনুভব করায় আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

শনিবার স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালসও ঠিক আছে।

ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন