© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক সপ্তাহ বৃষ্টির খবর নেই, গরমের যে তথ্য দিলো আবহাওয়া অফিস

শেয়ার করুন:
এক সপ্তাহ বৃষ্টির খবর নেই, গরমের যে তথ্য দিলো আবহাওয়া অফিস

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ এএম | ০৫ মার্চ, ২০২৫
রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা বাড়ছে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আগামী তিন দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে পরবর্তী সময়ে তা আবার বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার অবস্থা একই থাকবে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।


এস এস / টি আইচ

মন্তব্য করুন