© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুগলে যে ৩টি শব্দ লিখলে ঘটে অদ্ভুত কাণ্ড

শেয়ার করুন:
গুগলে যে ৩টি শব্দ লিখলে ঘটে অদ্ভুত কাণ্ড

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ এএম | ০৫ মার্চ, ২০২৫
গুগল বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন, যা ব্যবহার করে প্রায় সব বিষয়ের তথ্য পাওয়া যায়। তবে কিছু নির্দিষ্ট শব্দ গুগলে সার্চ করলে স্ক্রিনে এমন চমকপ্রদ ঘটনা ঘটে, যা আপনাকে অবাক করে দিতে পারে।

এই তালিকার প্রথম শব্দ হলো **'ড্রপ বিয়ার'**। গুগলে এটি টাইপ করার পরপরই স্ক্রিনে একটি ভালুকের আইকন দেখা যাবে। সেই আইকনে ট্যাপ করলেই একটি নতুন পেজ খুলবে, যেখানে ভালুকটি দ্রুত নিচের দিকে পড়তে শুরু করবে। শেষ পর্যন্ত ভালুকটি মাটিতে আছড়ে পড়ার পর স্ক্রিন কেঁপে উঠবে, যা দেখলে বেশ মজার লাগবে!

চিক্সুলুব (Chixuclub)

গুগলে চিক্সুলুব (Chixuclub) শব্দটি সার্চ করার সঙ্গে সঙ্গেই উলকার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে স্ক্রিনের দিকে। পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে। সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না।

ডার্ট মিশন (dart mission)

এই তালিকায় আরো একটি সংযোজন ডার্ট মিশন। এই শব্দ দিয়ে সার্চ করলে উপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ। সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিনটি বাদিকে হেলে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয়, ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে। উল্লেখ্য, এই ডার্ট মিশন হল নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান।

লাস্ট অফ আস (last of us)

লাস্ট অফ আস লিখে সার্চ করলেই একটি নতুন পেজ খুলবে। এই পেজের নিচে আপনি একটি মাশরুম দেখতে পাবেন। এই মাশরুমটি ক্লিক করলে স্ক্রিনে ছত্রাক দেখা দিতে শুরু করবে। যতবার স্ক্রিনে ক্লিক করবেন ছত্রাক তত বেশি বৃদ্ধি পাবে। তবে এই শব্দগুলো লিখে সার্চ করলেও হ্যাক হওয়ার সম্ভাবনা সেভাবে নেই।

মন্তব্য করুন