নতুন উপদেষ্টার শপথ আজ, পাচ্ছেন যে মন্ত্রণালয়
ছবিঃ সংগৃহীত
০৮:৫৬ এএম | ০৫ মার্চ, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য দেন।
প্রেস সচিব বলেন, অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসেবে বেলা ১১টার দিকে শপথ নিতে পারেন। উনাকে শিক্ষা উপদেষ্টা করা হতে পারে।
গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়েন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার উপদেষ্টা পরিষদে আরও একজন যুক্ত হচ্ছেন। জানা গেছে, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
এসএস / টিএ