© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানবন্দরে ১৫ কেজি সোনাসহ অভিনেত্রী গ্রেপ্তার

শেয়ার করুন:
বিমানবন্দরে ১৫ কেজি সোনাসহ অভিনেত্রী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৭ এএম | ০৫ মার্চ, ২০২৫

দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও বিমানবন্দরে প্রায় ১৫ কেজি সোনাসহ গ্রেপ্তার হয়েছেন।

গত সোমবার (০৩ মার্চ) রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ভারতীয় রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর।

প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে তার কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়। রান্যা রাও এমিরেটস এর একটি ফ্লাইটে ভারতে এসেছিলেন এবং কিছুদিন পরপর আন্তর্জাতিক ভ্রমণ করার কারণে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, রান্যা রাও তার পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে পাচার করার চেষ্টা করেছিলেন। তিনি সম্প্রতি চারবার দুবাই ভ্রমণ করেছিলেন, যার ফলে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং তার ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, রান্যা রাও নিজের খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক পার করতে চেয়েছিলেন। তিনি অবতরণের সময় নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে হিসেবে পরিচয় দেন এবং স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি যেতে চেয়েছিলেন।

রান্যা রাও কন্নড় সিনেমার পরিচিত মুখ, এবং কিচ্চা সুদীপ এর বিপরীতে লিড রোলে তাকে দেখা গেছে। এছাড়াও তিনি একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

মন্তব্য করুন