ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছবি:সংগৃহীত
১২:০৮ পিএম | ০৫ মার্চ, ২০২৫
ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
মিয়ানমার-ভারত সীমান্তের কাছাকাছি এর উৎপত্তি বলে প্রাথমিকভাবে জানা যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে মিয়ানমার-ভারত সীমান্তের ২৯৪ কিলোমিটারের মধ্যে এর উৎপত্তি হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।
এসএম/টিএ