© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ০৫ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেহেদী হাসান (২০) নামের এক যুবককে বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৫ মার্চ) দুপুর ১টায় র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের এসিআই গেট পানিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেকপোস্ট অতিক্রম করার সময় সন্দেহজনকভাবে ওই যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত নীল রঙের ফুল প্যান্টের ডান পাশের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়, যার ম্যাগাজিন খালি ছিল এবং বডিতে খোদাই করে "MADE IN PAKISTAN" লেখা ছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মেহেদী হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি অবৈধভাবে বিদেশি রিভলবারটি সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য তার কাছে রেখেছিলেন। তার কাছে রিভলবার রাখার বৈধ কোনো কাগজপত্র নেই। ঘটনাস্থলে বিধিমতে জব্দ তালিকা প্রস্তুত করেন টহল কমান্ডার পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাস। পরে সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মন্তব্য করুন