© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তানজিন তিশার কারণে বিয়ের খবর প্রকাশে বাধ্য হলেন রাফি

শেয়ার করুন:
তানজিন তিশার কারণে বিয়ের খবর প্রকাশে বাধ্য হলেন রাফি

ছবি:সংগৃহীত

শারলিন
০৩:১৮ পিএম | ০৫ মার্চ, ২০২৫
এতদিন পর কেন নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন তমা মির্জা ও রায়হান রাফি ? মূলত ঘটনার সূত্রপাত ঘটেছে মেহ্জাবিন চৌধুরীর বিয়ের আসরে। মেহ্জাবীন এর বিয়েতে অভিনেত্রী তানজিন তিশাকে অনেকটা সময় ধরে রায়হান রাফির সাথে দেখা গিয়েছিল। এর আগেও রায়হান রাফি ও তানজিন তিশার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল ওয়েব ফিল্মের নাম 'ব্লাক মানি' শুটিং এর সময়।

অভিনেত্রী মেহজাবিনের বিয়েতে তাদের একে পররের সাথে ঘনিষ্টতা যেন একটু বেশিই বেড়ে গিয়েছিল । এছাড়াও তানজিন তিশার সাথে রায়হান রাফির সক্ষতাও যেনো ইদানিং একটু বেশিই বেড়ে গিয়েছে বলে বিভিন্ন সামাজিব মাধ্যম গুলোতে গুঞ্জন উঠেছে।

আর এই বিষয়টি নজরে পড়েছে তমা মির্জার ও। এ জন্যই তো আর কোনো রিস্ক না নিয়েই সরাসরি দেরি না করে বিয়ের খবরটি প্রকাশ্যে নিয়ে আসলেন । সে যে রায়হান রাফির স্ত্রী সেরকমই একটি ইঙ্গিত দিলেন ঘরোয়া ছবিগুলো পোস্ট করে । যদিও এসব ঘটনার সত্যতা এখনো মেলেনি।

৩ মার্চ ছিল রাফির জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফির মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

এ ছবি ছড়িয়ে পড়তেই তাদের মধ্যকার বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা তাদের নিজেদের মতো করে নানা ধরনের চর্চা ছড়াচ্ছে। গোপনে বিয়ে-সংসার নিয়েও গুঞ্জন ওঠে।

বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার নীরবতা ভেঙে এ নিয়ে কথা বললেন তমা।

৪ মার্চ সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তমা বলেন, আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসএম/টিএ

মন্তব্য করুন