© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই পুলিশ সদস্যকে পেটাল সিএনজি চালকরা

শেয়ার করুন:
দুই পুলিশ সদস্যকে পেটাল সিএনজি চালকরা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ০৫ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জের পূর্বাচল তিনশ' ফিট সড়কে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। বিক্ষোভ চলাকালে তারা ভুলতা-কুড়িল বিশ্বরোডে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস আটকে যাত্রী নামিয়ে দেন।

বুধবার (৫ মার্চ) দুপুরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ চালকরা দুই পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন।

সিএনজি চালকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বিআরটিসি বাস কর্তৃপক্ষের লোকজন তাদের কাছ থেকে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল চালকদের মারধর করে এবং তাদের গাড়ি ভাঙচুর চালায়। বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

বুধবার সকালে ফের চাঁদার জন্য ওই চক্র সিএনজি চালকদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করে ও তাদের গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদে দুপুর একটার দিকে চালকরা একত্রিত হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অবস্থান নেন এবং বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে দিয়ে যাত্রীদের নামিয়ে দেন। তারা বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেন এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং বিআরটিসির বাস চলাচল চালুর উদ্যোগ নেয়। তবে বিক্ষুব্ধ চালকরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করেন, এতে তারা আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

এফ পি









মন্তব্য করুন