© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার জাওয়ানের পরিচালকের সঙ্গে সালমানের সিনেমা বন্ধ

শেয়ার করুন:
এবার জাওয়ানের পরিচালকের সঙ্গে সালমানের সিনেমা বন্ধ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ এএম | ০৬ মার্চ, ২০২৫
বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে দেখা গিয়েছিল অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির মাধ্যমে। এরপর থেকেই শোনা যাচ্ছিল যে, ‘জওয়ান’ পরিচালক সালমান খানকে কেন্দ্র করে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। কিন্তু দুঃখজনক খবর হলো, আপাতত সেই ছবির কাজ স্থগিত হয়ে গেছে।

বলিউডের একাধিক সূত্র জানিয়েছে, এ ছবির শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। কিন্তু কী কারণে স্থগিত হলো?

ওই সূত্র জানিয়েছে, সালমানের বাবার চরিত্রে অভিনয়ের জন্য রজনীকান্তকে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। ২০২৬ সাল পর্যন্ত সিডিউল ফাকা নেই দক্ষিণী সুপারস্টার। তাই নতুন ছবির শুটিং নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মেগা বাজেটের সিনেমাটি চিত্রনাট্যে লেখা হয়েছে পুনর্জন্মের প্রেক্ষাপটে। পরিচালক অ্যাটলি জানিয়েছে, ‘এর আগে সলমন খানকে এমন পিরিয়ডিক গল্পে পর্দায় দেখেননি দর্শকরা। এ সিনেমাতে থাকবে কাল্পনিক জগতের আঁধারে রুদ্ধশ্বাস সব দৃশ্য।’
পরিচালনাক আরও বলেন, ‘যোদ্ধার অবতারে চমক দিতে দেখা যাবে ভাইজানকে। অতীত-বর্তমান মিলিয়ে লেখা সিরনেমার গল্প। এখন চিত্রনাট্যের শেষ মুহূর্তে কাজ চলছে।’

তিনি যোগ করেন, ২০২৫ সালের শুরু থেকে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কবে শুরু হবে তা বলা জানান এই পারিচালক।

আরএইচ/টিএ

মন্তব্য করুন