© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণফোরামের নেতৃত্বে পরিবর্তন

শেয়ার করুন:
গণফোরামের নেতৃত্বে পরিবর্তন

গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রেজা কিবরিয়া। ফাইল ছবি

own-reporter
০৬:১১ পিএম | ০৫ মে, ২০১৯

নেতৃত্বে পরিবর্তন আনলো জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম। সভাপতি পদে আবারও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বর্তমান সভাপতি ড. কামাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।

রোববার রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের নতুন কমিটিতে নির্বাহী সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে। তিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন।

আর আগের কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে নতুন কমিটিতে এক নম্বর সদস্য করা হয়েছে।

দীর্ঘ আট বছর পর গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই দিন কমিটি ঘোষণা করা হয়নি। সেই কমিটি রোববার ঘোষণা করা হলো।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। ২০১৮ সালের ১৮ নভেম্বরে গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তরুণ রেজা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন