সময়টা এখন রাশমিকার
ছবিঃ সংগৃহীত
১০:১০ পিএম | ০৬ মার্চ, ২০২৫
ভারত এবং বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে লক্ষ্মণ উটেকরের ‘ছাবা’। মারাঠা সম্রাট সাম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত এই ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল, এবং তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশমিকা। ছবিটির নির্মাণ এবং প্রচারণায় মোট ব্যয় হয়েছে ১৩৪ কোটি রুপি। ছবিটি মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।
এর মধ্যেই বক্স অফিস থেকে তুলে নিয়েছে প্রায় ৫১০ কোটি রুপি! এখনো কমছে না ছবিটির তেজ। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, এ উইকেন্ডে ছবিটি ৬০০ কোটির মাইলফলক অতিক্রম করে ফেলতে পারে। ‘ছাবা’র আগে রাশমিকাকে পরপর দুটি ব্লকবাস্টার হিট ছবিতে দেখা গেছে। একটি সুকুমারের ‘পুষ্পা-২ : দ্য রুল’-এ। এটি ২০২১-এর ছবি ‘পুষ্পা : দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি। প্রায় ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। একের পর এক ভেঙেছে রেকর্ড। বিশ্বব্যাপী আয় করেছে এক হাজার ৮০০ কোটি রুপির বেশি। এ ছবিতে রাশমিকার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।