© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতা মওদুদ আহমদ অসুস্থ, হাসপাতালে ভর্তি

শেয়ার করুন:
বিএনপি নেতা মওদুদ আহমদ অসুস্থ, হাসপাতালে ভর্তি
own-reporter
০৭:৩৫ পিএম | ০৫ মে, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে তিনি (মওদুদ) কোর্টে যান। বিকেল তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন