© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা ও আশপাশের এলাকার আজকের আবহাওয়া

শেয়ার করুন:
ঢাকা ও আশপাশের এলাকার আজকের আবহাওয়া

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ এএম | ০৭ মার্চ, ২০২৫
ঢাকা শহরের দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (৭ই মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, এ সময় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতার্সে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। 

মন্তব্য করুন