© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামাজিক যোগাযোগ মধ্যমে ক্ষোভ ঝারলেন তমা মির্জা

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগ মধ্যমে ক্ষোভ ঝারলেন তমা মির্জা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ০৭ মার্চ, ২০২৫
মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এ ঘটনায় নিজেদের ‘লজ্জাহীন নির্লজ্জ জাতি’ বলে আখ্যা দেন তিনি।

শুক্রবার (৭ মার্চ) তমা তার ভেরিফাইড ফেসবুকে ইব্রাহিম খলিল শাওন নামে এক ফেসবুক আইডির পোস্ট শেয়ার করেন।

ওই পোস্ট থেকে জানা যায়, বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের একটি শিশু। কিছুক্ষণের জন্য বোন বাড়িতে না থাকায় সে সুযোগে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন দুলাভাই সজিব শেখ (১৯), সজিব শেখের বাবা হিটু শেখ (৪৭)।

৮ বছর বয়সী এই শিশুর কথা মনে করে পোস্টের ক্যাপশনে তমা লেখেন, চুপ থাকতে থাকতে বোবা হয়ে গেছি আমরা, সহ্য করতে করতে বিবেকহীন হয়ে গেছি আমরা, মেনে নিতে নিতে অমানুষ হয়ে গেছি আমরা, লজ্জাহীন নির্লজ্জ জাতি আমরা।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে শিশুটি। তার অবস্থা আশঙ্কাজনক।

এফ পি/ টিএ 

মন্তব্য করুন