© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংবাদ সম্মেলন ডেকেছে নতুন দল এনসিপি

শেয়ার করুন:
সংবাদ সম্মেলন ডেকেছে নতুন দল এনসিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২১ পিএম | ০৭ মার্চ, ২০২৫
সমসাময়িক বিষয়াবলী নিয়ে সংবাদ সম্মেলন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৭ মার্চ) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করবে তারা।

শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে (লিফট-১৫) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন।

এদিকে আজ সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও।

ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বিকেলে ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের য় তৃতীয়তলার কনফারেন্সরুমে সংবাদ সম্মেলন করবে তারা। এতে সমসাময়িক বিষয়াবলী নিয়ে কথা বলবে ছাত্রদল।

এসএম/টিএ

মন্তব্য করুন