© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেভিল হান্ট অভিযানে চেয়ারম্যান ও তার ছেলে গ্রেফতার

শেয়ার করুন:
ডেভিল হান্ট অভিযানে চেয়ারম্যান ও তার ছেলে গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ০৭ মার্চ, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে শুক্রবার (৭ মার্চ) দুপুরে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন— উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ (৫৫) এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ (২৭)। এরমধ্যে চেয়ারম্যান আকবর আলী সোহাগ ডেভিল হান্ট তালিকার ১০৯ নম্বর ও তার ছেলে শাহান আহমদ ডেভিল হান্ট তালিকার ১১০ নম্বর আসামি ছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, চেয়ারম্যান সোহাগ ও তার ছেলে সোহানের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের নিজ বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করার পর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরএইচ/টিএ

মন্তব্য করুন