© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিল গণঅধিকার পরিষদ

শেয়ার করুন:
খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিল গণঅধিকার পরিষদ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৮ পিএম | ০৭ মার্চ, ২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (৭ মার্চ) রাতে খালেদা জিয়ার পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দাওয়াতপত্র পৌঁছে দেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ও জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আগামী ১৩ মার্চ মালিবাগে হোটেল স্কাইসিটিতে ইফতার মাহফিল আয়োজন করেছে গণঅধিকার পরিষদ।

আরএইচ/টিএ

মন্তব্য করুন