© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী দিবসে শুধু নারীদের দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালাবে বিমান

শেয়ার করুন:
নারী দিবসে শুধু নারীদের দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালাবে বিমান

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৯ পিএম | ০৭ মার্চ, ২০২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নারীদের ক্ষমতায়ন ও সমতার বার্তা পৌঁছাতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

আগামী শনিবার (৮ মার্চ) ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে বিজি ৩৮৮ ফ্লাইটটি সম্পূর্ণ নারী ক্রুদের দ্বারা পরিচালিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই বিশেষ ফ্লাইটের ককপিটে ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার হিসেবে থাকবেন তাবাসসুম। এছাড়া, ফ্লাইট পরিচালনায় আরও পাঁচ নারী কেবিন ক্রু উপস্থিত থাকবেন।

রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি জানিয়েছে, নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে তারা এই উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এবং বৈষম্য দূরীকরণের বার্তা দেবে।

প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য "সমতার পথে এগিয়ে চলি", যা নারীদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে।

এসএস

মন্তব্য করুন