© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদা দাবির অভিযোগ: গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত

শেয়ার করুন:
চাঁদা দাবির অভিযোগ: গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ এএম | ০৮ মার্চ, ২০২৫
সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডের মাধ্যমে প্রকাশ পায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠনটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তার সদস্যপদ স্থগিত করেছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে সংগঠনের সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য পদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

মন্তব্য করুন