© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি, বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা?

শেয়ার করুন:
মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি, বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা?

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ এএম | ০৮ মার্চ, ২০২৫
মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, এমন খবর প্রকাশিত হওয়া সঙ্গেই অভিনেত্রীকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

প্রিয়াঙ্কার মুম্বাইয়ে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মধ্যে তিনি সম্প্রতি চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ৩ মার্চ প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। এসব ফ্ল্যাট মুম্বাইয়ের অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ছিল, যার সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। মোট ১৬ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে এই ফ্ল্যাটগুলো।

এছাড়া, প্রিয়াঙ্কা আরও আগে মুম্বাইয়ের লোখণ্ডওয়ালায় দুটি পেন্টহাউস বিক্রি করেছিলেন ২০২৩ সালে ৬ কোটি টাকায়। ২০২১ সালে তিনি ভারসোভার দুটি ফ্ল্যাটও বিক্রি করেছিলেন।

এদিকে মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, বলিউডে এক সময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। তাই কি তিনি ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন?

২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’র পর এখনও পর্যন্ত কোনও হিন্দি সিনেমাতেও তাকে দেখা যায়নি। সবকিছু মিলিয়ে প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার গুঞ্জন বেশ আলোচনায় ভক্তমহলে।  

মন্তব্য করুন