© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইফতার পার্টিতে হাজির বিজয় থালাপতি, পড়েছেন নামাজও!

শেয়ার করুন:
ইফতার পার্টিতে হাজির বিজয় থালাপতি, পড়েছেন নামাজও!

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৪ পিএম | ০৮ মার্চ, ২০২৫
রমজান মাসে শুক্রবার (৭ মার্চ) দক্ষিণী সিনেমার সুপারস্টার এবং তামিল ভেট্রি কালাগাম পার্টির প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়  তার মুসলিম বন্ধুদের জন্য একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। রোয়াপেত্তাহ ওয়াইএমসিএ স্টেডিয়ামে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। জনপ্রিয় নায়ক হয়েও শোবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। ক্যারিয়ারে লম্বা একটা সময় পার করার পর তিনি এখন মনে করেন, মানুষের জন্য তার কাজ করা উচিত। সেই ভাবনা থেকে রাজনীতিতে পা রেখেছেন। 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলট গঠনের ঘোষণা দিয়ে তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন।

এদিকে, চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও। যেখানে তাকে দেখা গেছে ইসলামি পোশাকে। মাথায় ছিল টুপিও। এরইমধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ। 

শুক্রবার (৭ মার্চ)  থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে।

এসএম

মন্তব্য করুন