নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বিগ্ন শবনম ফারিয়া
ছবি : সংগৃহীত
০৮:১৬ পিএম | ০৮ মার্চ, ২০২৫
“যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?” ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমনটাই পোস্ট করেছেন।
সমাজ ও রাজনীতিতে সবসময় সরব এই অভিনেত্রী, যিনি গত বছরের জুলাইয়ে ছাত্রদের বিপ্লবী আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন, এবার নারীদের প্রতি সহিংসতার বিষয়টি তুলে ধরলেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে।
বাংলাদেশ ২.০ এ স্বাধীনতার ৭ মাস পূর্ণ হলেও, নারী অধিকার ও নিরাপত্তার বিষয়টি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে বলে তিনি মনে করেন। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের পাশাপাশি সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে দেখা যায় তাঁকে।
সম্প্রতি শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিংক পোস্ট করেছেন। এ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।'
সেই স্ট্যাটাসের পর আজ মধ্যরাতে ফারিয়া আরেকটি স্ট্যাটাস দেন। যেখানে ক্যাপশনে তিনি লিখেন, 'যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষনের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?'
ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে 'মোবারকনামা' ওয়েব সিরিজে। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। পর্দায় দু'জনের কাজ বেশ প্রশংসিত হয়েছে।
একটা সময়ে নিয়মিত কাজ করলেও বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দেন এই অভিনেত্রী। এমনকি সমসাময়িক নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে হঠাৎ করেই।
আরএইচ