বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কিছু নেই : জামায়াত আমির
ছবি : সংগৃহীত
১০:৫৬ পিএম | ০৮ মার্চ, ২০২৫
জামায়াতে ইসলামী বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, এ দেশের প্রতিটি নাগরিক সমান অধিকারভুক্ত।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এ সংস্কার উদ্যোগকে স্বাগত জানায় এবং ইতোমধ্যে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেছে।
তিনি বলেন, ‘বিশেষ করে বাংলাদেশে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরালো মতামত ব্যক্ত করেছি।
এসএম