© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে বিএনপি

শেয়ার করুন:
ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে বিএনপি

ছবিঃ সংগৃহীত

শিফাত মাহমুদ
০৫:২৮ পিএম | ০৯ মার্চ, ২০২৫
ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী। এমনকি ছাত্রদের নতুন দলের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে পতিত আওয়ামীলীগ। সম্প্রতি ইনোভিশন কনসাল্টিং নামের একটি আন্তর্জাতিক সংস্থার পরিচালিত জরিপে উঠে এসেছে এমন তথ্য।

জরিপে, জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট দেবেন-এমন প্রশ্নের জবাবে মত প্রকাশ করেছেন ৬৫% ভোটার। যার মধ্যে ৪২% বিএনপিকে সমর্থন করেছেন। ৩২% মত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে, আর আওয়ামী লীগ পেয়েছে মাত্র ১৪% ভোটারের সমর্থন। তবে, তরুণদের নতুন রাজনৈতিক দল এখন পর্যন্ত মাত্র ৫% ভোটারের সমর্থন আদায় করতে পেরেছে।

জরিপের তথ্য অনুযায়ী পুরোনো রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা এখনও টিকে আছে। তবে, তরুণ ভোটারদের মধ্যে নতুন রাজনৈতিক দলকে সমর্থন করার প্রবণতা দেখা গেছে। বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ সামান্য ব্যবধানে তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দলকে পেছনে ফেলেছে। জেন-জি ভোটারদের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ১১% সমর্থন, যেখানে তরুণদের রাজনৈতিক দল পেয়েছে ১০%।

জরিপের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বয়স্ক ভোটারদের মধ্যে বিএনপি তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। জেনারেশন এক্স ও বুমার প্রজন্মের ৪৭% ভোটার বিএনপিকে সমর্থন করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী যুদ্ধ পরবর্তী প্রজন্মের মধ্যে ৩৫% জনপ্রিয়তা অর্জন করেছে। আশ্চর্যজনকভাবে দলটি জেনারেশন জি-এর ৩৪% ভোটারের সমর্থন পেয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন