বিএনপির দুই নেতাকে বহিষ্কার
ছবি:সংগৃহীত
০৬:৩৭ পিএম | ০৯ মার্চ, ২০২৫
বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দুই নেতা সালাম মৃধা ও শাহীন ফরাজী বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক ছিলেন।
আজ রবিবার (৯ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।
বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করার কথা জানিয়েছে দলটি।
এসএম/টিএ